চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার চার

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৯:২৩ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ সিন্ডিকেট চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাদ্দাম গাজী, নাঈম গাজী, তানজিল মুন্সী ও রনি মৃধা। এরা সবাই বিভিন্ন অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক চুরির পর তৎপর হয় পুলিশ। চোর চক্রকে ধরতে বিভিন্ন বাজারে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। এসব সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে চোর চক্রকে চিহ্নিত করে অভিযানে নামে পুলিশ। 

আরও পড়ুন: নুডলসের সঙ্গে শিশুর গলায় ঢুকে গেলো সেফটিপিন

পরে পুলিশের পৃথক টিম নিজ নিজ বাসা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করে। এসময় গত ২৪ আগস্ট চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার চারজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। 


একাত্তর/এসজে

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর