পাম্পের আড়ালে সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রি, আটক তিন

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১০:৩১ পিএম

খুলনায় অটো গ্যাস পাম্পের আড়ালে বিভিন্ন কোম্পানির সিলিন্ডারে এলপিজি গ্যাস ভরে বিক্রি করা সিন্ডিকেটের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এছাড়াও অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুদ করায় জরিমানা করা হয়েছে এক ব্যবসায়ীকে। 

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) গভীর রাতে খালিশপুর পুলিশ ফাঁড়ির সামনে বিভিন্ন ব্রান্ডের ক্রস ফিলিং করা ৬৩টি এলপিজি সিলিন্ডার আটক করে পুলিশ। এর মধ্যে ওমেরা গ্যাস কোম্পানীর ৪৪টি, লাফস ১৫টি ও যমুনা কোম্পানীর ৪টি সিলিন্ডার রয়েছে। 

এসময় আটক করা হয় মিনি ট্রাক চালক মোহাম্মদ উল্লাহ ও পরিবহন শ্রমিক শরিফুল ইসলামকে। তারা মাইক্রোবাস, প্রাইভেটকার, এবং থ্রিহুইলারে সরবরাহ করা গ্যাস ঝুকিপূর্নভাবে বিভিন্ন কোম্পানির সিলিন্ডারে ভরে বাজারজাত করতো। 

তাদের দেয়া তথ্যমতে শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে হরিণটানা অটো গ্যাস পাম্পে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে ফিলিং করা এলপিজি সিলিন্ডার মজুদ করায় পাম্প মালিক তাসমিম হাসান মিলনকে ৪০ হাজার টাকা জরিমানা করে তাকে আটক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন এ শাস্তি প্রদান করেন। 

আরও পড়ুন: নুডলসের সঙ্গে শিশুর গলায় ঢুকে গেলো সেফটিপিন

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা নগরীর হরিণটানা এলাকায় অটো গ্যাস পাম্পে দীর্ঘদিন বিভিন্ন ব্রান্ডের সিলিন্ডারে এলপি গ্যাস ক্রস ফিলিং ও বাজারজাত করা হচ্ছে।


একাত্তর/এসজে 

খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর