কু‌মিল্লা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৮:১৭ পিএম

কুমিল্লার হোমনা উপজেলায় জ্বালানিসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

রোববার (২৮ আগস্ট) সকা‌লে উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে প্রথমে উপজেলা সদর কান্দা রোডের কবরস্থান সংলগ্ন একটি মাঠে জড়ো হয়ে বেলা ১১টায় সমাবেশ করে। শেষে একটি বিক্ষোভ মিছিল করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। 

আরও পড়ুন: নরসিংদীতে বিএনপির সমাবেশে রণক্ষেত্র, গুলিবিদ্ধ আট

সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যড. আজিজুর রহমান মোল্লা, সহ-সভাপতি মো. আলমগীর সরকার, আ. আজিজ সাব মিয়া ও সহ-সভাপতি জাকির হাসান, পৌর বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক ছানাউল্লাহ সরকার, বিএনপি নেতা মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান ও মো. শাহ আলম, যুবদল নেতা সাইফুল ইসলাম রাজা ও শাহ আলম হিমেল, ছাত্রদল নেতা অহিদুজ্জামান মোল্লাসহ আ‌রও অ‌নে‌কে।


একাত্তর/এসি


বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর