খাগড়াছড়িতে স্বাস্থ্য বিভাগের অভিযান, জরিমানা সিলগালা

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৪:৪৪ পিএম

খাগড়াছড়িতে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় একটি চক্ষু হাসপাতালসহ ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিলগালা করা হয়েছে তিন প্রতিষ্ঠানের এক্স-রে ইউনিট।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের এ অভিযান চালানো হয়।

খাগড়াছড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানে এক্স-রে টেকনোলজিস্ট ও ডাক্তার না থাকায় ফেয়ার হেলথ, চাঁদনী, খাগড়াছড়ি মেডিক্যাল সেন্টার, চেঙ্গী কাশবন হাসপাতাল ও কেএসটিসি ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ 

এছাড়া এক্স-রে টেকনোলজিস্ট না থাকায় খাগড়াছড়ি মেডিক্যাল সেন্টার, কেএসটিসি ও চাঁদনী ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে বিভাগকে সিলগালা করা হয়েছে। 

image


খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় খাগড়াছড়িতে অবৈধ ডায়াগনস্টিক গুলো বন্ধের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। 

আরও পড়ুন: চট্টগ্রামে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার খোঁজ

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, সদর উপজেলা ইউএইচএন্ড এফপিও ডা. সনজিব ত্রিপুরা, ডা. সুবল জ্যোতি চাকমা প্রমুখ।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর