রূপগঞ্জে নিখোঁজের পাঁচদিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্র

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৫:১২ পিএম

নারায়ণগঞ্জের রুপগঞ্জে নিখোঁজের পাঁচদিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্র আব্দুল্যাহ-আল মামুন জনি। গত বুধবার (২৩ আগষ্ট) বিকেলে মাদ্রাসা থেকে বাড়িতে আসে আব্দুল্যাহ-আল মামুন জনি। ছুটি শেষ করে ২৭ আগষ্ট শনিবার সকালে মাদ্রাসায় চলে যায় সে। কিন্তু ঐদিন সন্ধ্যার দিকে সে আবার ফিরে আসে বাড়িতে। 

এরপর দাদার সাথে মসজিদে মাগরিবের নামাজ পড়ার পর মাদ্রাসায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ সে। বহু খোঁজার পর না পেয়ে ২৮ আগষ্ট ছাত্রের দাদা নুরুল ইসলাম রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেন। 

নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, মাদ্রাসার ছাত্র নিখোঁজের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি নেয়া হয়েছে। তিনি জানান, আশেপাশে থানায় তার ছবিসহ তথ্য পাঠিয়েছি। সন্ধানে চেষ্টা অব্যাহত থাকবে। 

এদিকে নিখোঁজ সন্তানকে না পেয়ে পাগলপ্রায় স্বজনরা। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহায়তা চেয়েছেন পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা।  


একাত্তর/ এনএ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ক্যামেরা জার্নালিস্ট মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আল-হাসান তিনদিন ধরে নিখোঁজ। তার খোঁজে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। করা হয়েছে জিডিও।
পটুয়াখালীর কুয়াকাটা এলাকা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ জেলে আট দিন পর জীবিত ফিরে এসেছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন। এতে উপকূলজুড়ে স্বস্তি ফিরেছে জেলে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর