এক টাকা মজুরি বৃদ্ধির দাবীতে স্থলবন্দর শ্রমিকদের কর্মবিরতি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৬:০২ পিএম

সীমান্তবর্তী জেলা শেরপুরের একমাত্র স্থলবন্দর নাকুগাঁও স্থলবন্দরে কর্মরত লোড-আনলোড শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবীতে কর্মবিরতি ও মানব বন্ধন পালন করেছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত ‘নাকুগাঁও স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন-৪০৪৬’ এ কর্মসূচী হাতে নেয়।

সকালে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কর্মবিরতি ঘোষণা দেওয়া হলে প্রায় সাত শতাধিক শ্রমিক কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করে। দুপুরে শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম মিয়া ও সাধারণ সম্পাদক সুজন মিয়ার নেতৃত্বে বন্দরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বন্দর প্রদক্ষিণ করে।

শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, সম্প্রতি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে সবধরণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। কিন্তু বাড়েনি নাকুগাঁওয়ে কর্মরত লোড-আনলোড শ্রমিকদের শ্রমের মূল্য। বেশ কিছুদিন যাবত দফায় দফায় পত্র চালাচালির পর মালিক পক্ষের সাথে বৈঠক করেও এর সুরাহা মেলেনি। সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত মালিক সমিতি সময় নেয়। কিন্তু ওই সময় পার হয়ে গেলেও তারা কোনপ্রকার সুরাহা দেননি। 

শ্রমিকদের দাবী, প্রতি সিএফটি পাথর লোড করতে যেখানে ৩ টাকা করে দেওয়া হয় তাদের সেখানে এক টাকা বাড়িয়ে ৪ টাকা দেওয়া হোক।


একাত্তর/এসএ

নারায়ণগঞ্জে এক আনসার সদস্য নিজের শটগান দিয়ে মাথায় গুলিয়ে চালিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।
নারায়ণগঞ্জের বন্দরে ভাড়াবাড়িতে রান্না নিয়ে ঝগড়ার জেরে এক নারীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় তার স্বামীকেও কুপিয়ে জখম করা হয়। বৃহস্পতিবার উপজেলার লেজারার্স আবাসিক এলাকায় এ হত্যাকাণ্ড...
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ শান্তিবাগ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক প্রতিবেশী যুবক।
নারায়ণগঞ্জের বন্দরে এক বাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাশে মদনপুরের চাঁনপুর এলাকা থেকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর