নারায়ণগঞ্জে বাসচালকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৫:০৬ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে এক বাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাশে মদনপুরের চাঁনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শফিকুল ইসলাম দক্ষিণপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে ও পেশায় বাসচালক।

নিহতের পরিবার জানায়, বুধবার সকালে শফিকুল বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি। তার মোবাইলও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর সকালে তার মরদেহ পাওয়া যায়। তার মাথায় ও শরীরে আঘাতে চিহ্ন রয়েছে।  

ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, এশিয়ান হাইওয়ে সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। 

আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রাকচাপায় স্কুল শিক্ষক নিহত

তিনি আরও জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রায়হান নামে একজনকে আটক করা হয়েছে।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর