রান্না নিয়ে ঝগড়ার জেরে নারীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৭:৪০ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে ভাড়াবাড়িতে রান্না নিয়ে ঝগড়ার জেরে এক নারীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় তার স্বামীকেও কুপিয়ে জখম করা হয়। বৃহস্পতিবার উপজেলার লেজারার্স আবাসিক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত দিপালি রানী দাসের বাড়ি মুন্সীগঞ্জে। তিনি পরিবার নিয়ে ভাড়াবাড়িতে থেকে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। নিহতের স্বামী শ্যামা দাসকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজনরা জানায়, প্রায়ই দীপালির সাথে পাশের ভাড়াটিয়া ফরিদার ঝগড়া হয়। বুধবারও রান্না করা নিয়ে তার সঙ্গে নিহতের ঝগড়া হয়েছে। রাতে নিহতের মেয়েরা ঘরের দরজা খোলা রেখে তাদের আত্মীয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে যায়। এসময় ফরিদা তার ঘরে স্পিকারে উচ্চ ভলিউমে গান বাজিয়ে তাদের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে দিপালিকে কুপিয়ে হত্যা করে। এসময় তার স্বামীকেও ছুরিকাঘাতে আহত করে ফরিদা পালিয়ে যায়।

সকালে নিহতের মেয়ে ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে শ্যামা দাসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। বাড়ির কেয়ারটেকার ফরিদা বেগম ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

একাত্তর/জো
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর