ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০২:১৬ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত এক বৃদ্ধার (৫৫) মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) উপজেলার জামতৈল রেলস্টেশনের এক কিলোমিটার দক্ষিণে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। 

জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আবু হান্নান জানান, সকাল সাড়ে দশটায় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়ে অজ্ঞাত এক বৃদ্ধার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে  জিআরপি থানার ওসি হারুনর রশিদ মৃধা জানান, কামারখন্দে এক বৃদ্ধার ট্রেনের ধাক্কায় মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।  

আরও পড়ুন: নারায়ণগঞ্জে সংঘর্ষে নিহত শাওনের বাড়িতে মির্জা ফখরুল

জিআরপি থানার এস আই ছানোয়ার হোসেন জানান, তাজুরপাড়া রেল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর