প্রেমিকের পরিবারের অপমানে কিশোরীর ফাঁসের অভিযোগ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৮ পিএম

শরীয়তপুরে প্রেমিকের পরিবারের অপমান সহ্য করতে না পেরে এক কিশোরী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে রুদ্রকর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কিশোরী (১৭) ও তার প্রেমিক (১৭) সুবচনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। 

নিহতের মা জানান, তার মেয়ের সাথে সহপাঠীর প্রেমের সম্পর্ক ছিল। তবে আগে তারা এ বিষয়টি জানতেন না। 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রেমের বিষয়টি ওই কিশোরের পরিবার জানলে তারা তাকে ঢাকায় পাঠিয়ে দেন। বৃহস্পতিবার সকালে কিশোরের মা ও সেনাসদস্য বড়ভাই স্কুলে গিয়ে ওই কিশোরীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জুতাপেটা করেন। পরে অসুস্থতার কথা বলে ছুটি চাইলে তাকে স্কুলের দপ্তরী বাড়ি পৌঁছে দেন। 

কিশোরীর পরিবারের অভিযোগ, অপমানিত হওয়ার ক্ষোভে বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই কিশোরী। 

এব্যাপারে সুবচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন জানান, আত্মহত্যার বিষয়ে তিনি জানেননা। তবে ওই ছাত্রী অসুস্থ বললে তাকে দপ্তরী দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। 

আরও পড়ুন: ভাসানচর থেকে পালিয়ে আসা চার রোহিঙ্গা আটক

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে৷ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন কিশোরের পরিবারের সদস্যরা।

তিনি আরও জানান, এ ঘটনা মামলার প্রস্তুতি ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।


একাত্তর/এসজে

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর