সন্তানকে খালে ফেলে হত্যার দায়ে সৎ মা আটক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০১:১২ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারিয়া নামে এক শিশুকে পানিতে ফেলে হত্যা করেছেন তার সৎ মা। হত্যার পর সোনিয়া নামের ওই নারী পালিয়ে যাবার সময় এলাকাবাসী ও স্বজনরা ধরে তাকে পুলিশে সোপর্দ করে। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারিয়া ওই গ্রামের রহমত মোল্লার মেয়ে। 

এলাকাবাসী ও মারিয়ার স্বজনরা জানান, গ্রামের কাঠুয়ার খালের উপর নির্মিত স্লুইসগেট থেকে মারিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেন সৎ মা সোনিয়া। 

মারিয়াকে খুঁজে না পেয়ে বাবা রহমত মোল্লা পুলিশকে খবর দেন। পুলিশ সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটিকে পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন তিনি। পরে খুলনা থেকে ডুবুরীদের একটি দল এসে মারিয়ার মরদেহ উদ্ধার করে। 

জানা গেছে, পাঁচ মাস আগে সন্তান প্রসব করতে গিয়ে মারা যান শিশু মারিয়ার মা রিনা বেগম। মা মারা যাওয়ার পর মারিয়াসহ তিন ভাইবোনের লালনপালন করতেন বাবা রহমত। পরে গজালিয়া গ্রামের মিজানুর সিকদারের মেয়ে সোনিয়াকে বিয়ে করেন তিনি। 

বিয়ের পর থেকে সোনিয়া সৎ সন্তানদের কোনো দেখভাল না করায় এক শিশুসন্তান আত্মীয়র বাড়িতে রাখলে সেখানে মারা যায় ওই শিশু। পরে দুই কন্যা সানজিদা ও মারিয়াকে নিয়ে সোনিয়ার সাথে বসবাস করছিলেন রহমত। 

আরও পড়ুন: পৃথক ঘটনায় বুড়িগঙ্গা ও তুরাগ নদী থেকে দুই মরদেহ উদ্ধার

শুক্রবার সকালে বাড়ী থেকে মারিয়াকে নিয়ে খালের পানিতে ফেলে দেয় সোনিয়া। বাড়িতে এসে মারিয়াকে খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেন রহমত।

এসময় পুলিশ আসার কথা শুনে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করেন সোনিয়া। পরে এলাকাবাসী ও মারিয়ার স্বজনেরা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আবুল মুনসুর জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মারিয়ার মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা স্বীকার করার পর সোনিয়াকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। 


একাত্তর/এসজে

‘আমার ছেলের বয়স যখন মাত্র দুই বছর, তখন সে এই এলাকায় এসেছে। অপ্রতিম আপনাদের কাছেই বড় হয়েছে, আপনাদের আদর-স্নেহ পেয়েছে, আপনাদের বাসায় খেয়েছে। তাই আজ আপনাদের কাছেই আমার অপ্রতিমকে সোপর্দ করছি,...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ...
কুমিল্লায় দুই দফা নামাজে জানাজা শেষে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার দুপুর পৌনে ১২টার দিকে গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা! উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার ডেরা...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৮০ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ শিশু। 
বিশ্বের অন্যতম শীর্ষ বিপজ্জনক ও আলোড়ন সৃষ্টিকারী হ্যাকার গোষ্ঠী ‘শাইনিহান্টার্স’ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ডেটাবেজে থাবা বসিয়ে বাগিয়ে নিয়েছে গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তা ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর