বিএন‌পির কর্মসূচীতে অংশ নেওয়ায় যুবদল নেতা‌কে লাঠিপেটা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০১:০৭ পিএম

মেহেরপুর গাংনীতে বিএন‌পির কর্মসূচীতে অংশ নেওয়ায় এক যুবদল নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বেতবাড়িয়া বাজা‌রে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আহত সুজন আলী (৩৫) বেতবাড়িয়া গ্রামের ঘাটপাড়ার আব্দুর সালামের ছেলে। তিনি কাজিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) গাংনী‌তে বিএন‌পির বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করায় রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিহিংসার শিকার বলে দাবি করেন আহত সুজন।

সুজন আলী জানান, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) গাংনী‌ উপজেলা শহরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীতে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন তিনি। গতরাতে গ্রামের পাশের বেতবাড়ীয়া বাজা‌রে গেলে বেতবাড়ীয়া গ্রামের নজির বাঙ্গালের ছেলে কামরুল (৪০) ও রহিম মোল্লার ছেলে মিলন (৩৫) তা‌র কাছে বিএন‌পির কর্মসূচীতে অংশ নেওয়ার বিষ‌য়ে কৈফিয়ত চান। এ নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে লাঠি দি‌য়ে তাকে বেধড়ক মারপিট ক‌রে কামরুল ও মিলন। 

আরও পড়ুন: মাথাবিহীন মরদেহ উদ্ধারের ঘটনার আসামি গ্রেপ্তার, মাথা উদ্ধার

প‌রে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে যান। সুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে ফুলে গেছে। 

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাংনী উপজেলা যুবদল আহবায়ক চপল বিশ্বাসসহ যুবদল নেতৃবৃন্দ। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ বিষ‌য়ে কেউ কিছু পুলিশকে অবহিত করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর