কারাম উৎসবে মাতলো সমতলের আদিবাসীরা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:০০ পিএম

সিরাজগঞ্জে নানা আয়োজনে কারাম উৎসব উদযাপন করেছে সমতলের আদিবাসীরা। প্রকৃতি বন্দনায় বংশপরম্পরায় ভাদ্র মাসে তারা এই উৎসব উদযাপন করে। 

তাদের বিশ্বাস, প্রকৃতি সন্তুষ্ট থাকলে বাঁচবে জীবন। উৎসবকে ঘিরে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মুখর ছিলো সেখানকার আদিবাসী অধ্যুষিত গ্রামগুলো। 

বর্ষায় ধান রোপণের পর আদিবাসী সম্প্রদায়ের অফুরন্ত অবসর। ঠিক সেই ভাদ্র মাসে আসে আদিবাসী সম্প্রদায়ের অন্যতম বার্ষিক উৎসব কারাম। বৃক্ষের পূজার উৎসব।

মূলত সমতলের আদিবাসী মাহাতো, সাঁওতাল, ওরাঁও, বড়াইক, কুর্মি, মাহালিসহ বিভিন্ন সম্প্রদায় ভাদ্র মাসে কারাম উৎসব পালন করে।  

খোলা মাঠে বা বাড়ির উঠানে কারাম গাছের ডাল পুঁতে শুরু হয় উৎসবের। ফুল দিয়ে সাজিয়ে,  মাটির প্রদীপ জ্বালিয়ে সারাদিন ধরে চলে নানা আয়োজন। এতে অংশ নেয় সব বয়সী মানুষ। 

কারাম উৎসব উদযাপনের জন্য আদিবাসী নর-নারী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পূজার প্রথম দিন উপোস থাকেন। উপোসের মধ্য দিয়ে কারাম পূজা শুরু করেন ওঁরাও নারীরা।

পরে মাদল, ঢোল, করতাল ও ঝুমকির বাজনার তালে তালে নেচে-গেয়ে এলাকা থেকে কারামগাছের (খিল কদম) ডাল তুলে আনেন।

এরপর তাঁরা একটি পূজার বেদি নির্মাণ করেন। সূর্যের আলো পশ্চিমে হেলে গেলে সেই কারামগাছের ডালটি পূজার বেদিতে রোপণ করা হয়।

পুরোহিত উৎসবের আলোকে ধর্মীয় কাহিনী শোনান। সেই সঙ্গে চলে কাহিনীর অন্তর্নিহিত ব্যাখ্যা। ব্যাখ্যা শেষ হলে বেদির চারধারে ঘুরে ঘুরে তরুণ-তরুণীরা নাচতে থাকেন।

পুরোহিতের ধর্মীয় কাহিনী পাঠ শেষ হওয়ার পর উপোস থাকা মেয়েরা পরস্পরকে খাবারে আমন্ত্রণ জানিয়ে উপোস ভেঙে ফেলেন। 

এর পরই বিভিন্ন বাড়ি থেকে পাওয়া চাল, ডাল ও টাকা দিয়ে ভূরিভোজের আয়োজন করা হয় আমন্ত্রিত অতিথি ও আত্মীয়স্বজনদের। 

শেষে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্থানীয় নদীতে কারামের ডালটি বিসর্জনের মাধ্যমে কারাম উৎসব আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়

কারাম উৎসবে বিভিন্ন আচার, অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকৃতি বন্দনা করা হয়। তাদের বিশ্বাস, প্রকৃতি বাঁচলে, বাঁচবে জীবন। পূজা শেষে ঢাক-ঢোল বাজিয়ে মেতে ওঠেন ঝুমুর নাচে। 

এখন এই উৎসবের অংশ হচ্ছেন বাঙালীরাও। উৎসবের আয়োজক জানান, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় এখন মাত্র আটটি কারাম গাছ রয়েছে। তাই গাছটি সংরক্ষণ করা দরকার। 

আরও পড়ুন: ছেলেদের পড়ালেখা করিয়ে এসএসসি দিচ্ছেন বাবা

কারাম গাছের ডাল কেটে এই উৎসব কোথাও কোথাও ডাল পূজা নামেও পরিচিত। ডাল অস্থায়ী মণ্ডপে পুঁতে রেখে পূজা-অর্চনা আর নাচ-গান ও গল্প বলার মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়।

কারাম উৎসবে মূলত বীজের অঙ্কুরোদগম, বীজ থেকে চারা তৈরি, সন্তানস্নেহে লালন-পালন ও সংরক্ষণ প্রতীকী অর্থে প্রকৃতিকেই বন্দনা করা হয়।


একাত্তর/এসজে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর