খাগড়াছড়িতে ৯৭৫ ভারতীয় শাড়িসহ তিনজন আটক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৫ পিএম

খাগড়াছড়িতে ৯৭৫টি ভারতীয় বিভিন্ন ব্রান্ডের চোরাই শাড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে জেলা সদরের স্বনির্ভর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত দুইটি মাহিন্দ্রাও জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন, বড়ুন চাকমা, বিকাশ চাকমা ও মো. সাইফুল ইসলাম। তারা পানছড়ি উপজেলার বাসিন্দা। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিশেষ অভিযান চালিয়ে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের স্বনির্ভর বাজার পুলিশ চেকপোস্টের সামনে সন্দেহজনক দুইটি মাহিন্দ্রা তল্লাশিকালে বস্তাবন্দি অবস্থায় ভারতীয় শাড়িসহ তিনজনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আরও পড়ুন: নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত শাড়ির আনুমানিক প্রায় ২০ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে। 


একাত্তর/জো 

শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর