মাটিচাপা দেয়ার চারদিন পর মরদেহ উদ্ধার, আটক তিন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৮ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা করে মাটিচাপা দেয়ার চারদিন পর মাটি খুঁড়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ও দুই ভাইকে আটক করা হয়েছে। 

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ৯নং মিরওয়ারিশপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লালপুর এলাকার আব্দুল করিম হাজী বাড়ির পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাকিল (২৫) ওই বাড়ির বাবুল হোসেনের বড় ছেলে।  

এ হত্যাকাণ্ডের ঘটনায় আটক ব্যক্তিরা হলেন- নিহতের ছোট ভাই এমরান হোসেন, এমাম হোসেন ও বাবা বাবুল হোসেন ।   

এর আগে, শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা শাকিলকে হত্যা করে মরদেহ বসতঘর সংলগ্ন পুকুর পাড়ে মাটিচাপা দিয়ে রাখেন।  

অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব জানান, পারিবারিক কলহের জের ধরে শাকিলকে তার পরিবারের সদস্যরা হত্যা করেন। এরপর বসতঘর সংলগ্ন পুকুর পাড়ে মরদেহ মাটিচাপা দিয়ে রাখেন। 

বুধবার বিকেলে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় বাবা ও ভাইদের কথাবার্তা অসংলগ্ন মনে হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। সেখানে তারা হত্যার কথা স্বীকার করেন।

পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ তাদের বসতঘরের পিছন থেকে মাটিতে পুতে রাখা মরদেহ উদ্ধার করে।  

স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল পরিবারের সদস্যের ওপর প্রায় নানা কারণে অত্যাচার করতেন। এসব ঘটনার জের ধরে পরিবারে কলহ দেখা দেয়। একপর্যায়ে ওই কলহের জের ধরে পরিবারের সদস্যরা তাকে হত্যা করেন। 

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।   

আরও পড়ুন: শাহজাদপুরে কাশ্মীরি মেডিক্যাল ছাত্রীর মৃত্যু

এদিকে, নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় পিবিআই সদস্যসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ও থানায় মামলার প্রস্তুতি চলছে।


একাত্তর/এসজে 

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর