পুলিশে ধাওয়ায় পানিতে ঝাঁপ, আট ঘণ্টা ধরে নিখোঁজ অভিযুক্ত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:১২ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় জুয়ার আসরে পুলিশের হানা। দৌড়ে পালাতে গিয়ে মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেন টোকন আলী (৩৭) নামের এক ব্যক্তি। কিন্তু ঝাঁপিয়ে পড়ার পর ৮ ঘণ্টা অতিবাহিত হলেও তার খোঁজ মেলেনি।

বুধবার (৭ সেপ্টেম্বর) দিনভর এলাকাবাসী ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে খুঁজে না পেলে খুলনা বিভাগীয় সিভিল ডিফেন্সের ডুবুরিকে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় খুলনা অফিস থেকে ৫ সদস্যেরে একটি ডুবুরি দল ঘটনাস্থলে নিখোঁজ টোকনের অনুসন্ধান চালাচ্ছে।

নিখোঁজ টোকন আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের নতুন পাড়ার মৃত ওদুছদ্দীনের ছেলে।

গতকাল বুধবার বেলা এগারোটায় এই ঘটনা ঘটে এবং বিষয়টি বেলা তিনটায় জানাজানি হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, জুয়া খেলার সংবাদ পেয়ে বুধবার বেলা ১১টার দিকে হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ এ এস আই জাহিদুল ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল ভাংবাড়িয়া কারিগর পাড়ায় অভিযান চালালে টোকন ও নজিম দুইজন অথৈয় মাথাভাঙ্গা নদীর পানিতে ঝাঁপ দেন। কবির এবং আকছেদকে আটক করে পুলিশ।

এরপর নাজিম নদী থেকে সাঁতরে ওপারে গিয়ে উঠতে পারলেও টোকনের বিষয়ে কোন খোঁজ পাওয়া যায়নি।

আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সিভিল ডিফেন্সের উপ-সহকারী রফিকুল ইসলাম ৭ সদস্যের একটি দল নিয়ে বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঘটনাস্থলে বিভিন্নভাবে তল্লাশি চালিয়ে ব্যর্থ হয়।

এরপর গতকাল সন্ধ্যায় খবর দেওয়া হয় খুলনা বিভাগীয় সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে।

আরও পড়ুন: চিপসের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

চুয়াডাঙ্গা সিভিল ডিফেন্সের উপ-সহকারী রফিকুল ইসলাম জানান, যেহেতু মাথাভাঙ্গা নদীতে প্রচুর স্রোত ও অথৈয় ঘোলা পানি এ পরিবেশে একমাত্র অভিজ্ঞ ডুবুরি ছাড়া নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব নয়। খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে, তারা বুধবার দিবাগত রাত ৪টার দিকে ৫ সদস্যের একটি ডুবুরি দল আলমডাঙ্গার ভাংবাড়িয়া ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান চালাচ্ছেন।


একাত্তর/আরএ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর