অপরিকল্পিত নদী খননে মুন্সীগঞ্জে ভাঙন শঙ্কায় বিস্তীর্ণ এলাকা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৪ পিএম

মুন্সীগঞ্জে অপরিকল্পিত ও অবৈজ্ঞানিক পদ্ধতিতে নদী খননের কারণে ভাঙছে জেলার বিস্তীর্ণ এলাকা। এভাবে চলতে থাকলে পদ্মা, মেঘনা ও মুক্তারপুর সেতু বিলীন হওয়াসহ পুরো জেলা নদীগর্ভে হারিয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) পদ্মার ভাঙন কবলিত এলাকা বাংলাবাজারে পরিদর্শনে এসে এমন শঙ্কার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। 

জিওব্যাগ ফেলে দ্রুত ভাঙন রোধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, অর্থ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তারা। 

এলাকাবাসী বলছেন, পদ্মার ভাঙনে কয়েক বছরে মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ও শিলই ইউনিয়নের দুই কিলোমিটার এলাকা জুড়ে কয়েকশ' একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে থাকায় সরিয়ে নিয়েছে চারশ' ঘরবাড়ি। 

এখনো ঝুঁকিতে আছে দুই ইউনিয়নের একটি হাই স্কুল, পাঁচটি প্রাইমারী স্কুল, সাতটি মসজিদ, পাঁচটি মন্দির, একটি বাজার ও ইউনিয়ন পরিষদ ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাসহ হাজার হাজার বসতঘর। এসব বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। 

image


সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস অভিযোগ করে বলেন, শত শত ড্রেজার দিয়ে লৌহজং, সদর ও গজারিয়ার নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে, প্রশাসনের অনুমোদন নিয়ে কিংবা না নিয়ে। তবে এসব মহলের ইজারা দিবার সময় নদীর অবস্থান যাচাইবাছাই করেনা প্রশাসন। বৈজ্ঞানিক পদ্ধতি মানা হয়না বলে নদীতে ভেঙে পড়ছে বিস্তীর্ণ এলাকা।  

আরও পড়ুন: কক্সবাজারে বিয়েবাড়িতে বজ্রপাতে সাতজন আহত

এদিকে, পানি উন্নয়ন বোর্ড ঢাকা-১ এর নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্ত্তী জানিয়েছেন, লৌহজং থেকে দিঘীর পাড় ৩৫ কিলোমিটারের সীমানা থেকে গুরুত্ব বুঝে ৯ দশমিক ১০ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের কাজ হাতে নিয়েছে সরকার। আর শিলই বাংলাবাজারের জন্য ভাঙন রোধে ৯ কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, পদ্মার ভাঙনে লৌহজং উপজেলার ৩৫ শতাংশ, টংগিবাড়ির ১৫ শতাংশ আর সদরের বেশ কিছু অংশ হারিয়ে মানচিত্র ছোট হয়ে যাচ্ছে এ জেলার। 

একাত্তর/এসজে

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে পঁচিশ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি প্রায় অর্ধলক্ষ টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর