পদ্মার এক কাতল বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়!

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ পিএম

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে পঁচিশ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি প্রায় অর্ধলক্ষ টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে সুব্রত হলদারের জালে মাছটি ধরা পড়ে। 

জেলে সুব্রত হলদার বলেন, বৃহস্পতিবার ভোর থেকে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলা হয়। পরে সকালের দিকে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলার কিছুক্ষণের মধ্যে জালে টান পড়ে। এ সময় নৌকায় থাকা অন্য জেলেদের সহযোগিতায় জাল টেনে তোলা হলে বিশাল আকৃতির এই মাছটি পাওয়া যায়। 

পরে মাছটিতে দৌলতদিয়ার আড়ৎদার রেজাউল মন্ডলের আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামে এক হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

দৌলতদিয়ার পাঁচ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী ও আড়ৎদার চান্দু মোল্লা বলেন, এই বছর প্রথম এত বড় একটি কাতল মাছ ধরা পড়ছে। এতে জেলেরা খুব খুশি হয়েছে। মাছটি আড়ত থেকে কিনে নেওয়ার পর কেজি প্রতি একশত টাকা লাভে মোট ৪৮ হাজার ৪৫০ টাকায় ঢাকায় বিক্রি করা হয়েছে। 

আরবিএস
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর