বঙ্গবন্ধু সেতুতে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ এক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৫ পিএম

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ৯নং পিলারের সাথে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় বাল্কহেড ডুবে একজন নিখোঁজ হয়েছেন। 

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।  এতে বাল্কহেডে থাকা তিনজন সাঁতরে পাড়ে উঠলেও বাকি একজন আর পাড়ে উঠতে পারেনি। 

এ দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তি মানিকগঞ্জ জেলার গ্রাবনিয়া গ্রামের রহিম সিকদারের ছেলে আবুল শিকদার। আর উদ্ধার হওয়ার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নোয়াখালী জেলার প্রবীর ও মামুন এবং মানিকগঞ্জ জেলার মো. খলিলুর রহমান।

জানা গেছে, বাল্কহেডেটি সিরাজগঞ্জ থেকে বালু বোঝাই করে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলো। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর প্রবল স্রোতের কারণে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের ৯নং পিলারের সাথে ধাক্কা লাগে। এতে তাৎক্ষনিক বাল্কহেডেটি সেখানেই ডুবে যায়। 

ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা মো. খলিলুর রহমান জানান, পিলারের সাথে ধাক্কা লাগার পর তিনজন পাড়ে উঠলেও বাকি একজন বাল্কহেডের মধ্যে আটকা পড়ে যান। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম নৌ-পুলিশ ফাড়ির পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

আরও পড়ুন: খাদে পড়া ট্রাকের চাপায় দুই রোহিঙ্গা কিশোরী নিহত

বঙ্গবন্ধু সেতু পশ্চিম নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বেলা সাড়ে তিনটার দিকে বলেন, বাল্কহেড ডুবেছে কিনা এটা আমরা দেখবো।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নৌ পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, এ বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে। তবে সেতুর নিচ দিয়ে বাল্কহেড চলাচলের কোন নিয়ম নেই। এটা দেখার দায়িত্ব নৌ পুলিশের। 

একাত্তর/এসজে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর