নামজারী সংশোধনের নামে অর্থ গ্রহণের অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৯ পিএম

নামজারী সংশোধনের নামে ২৬ হাজার টাকা র্অথ গ্রহণের অভিযোগ উঠেছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন ভূমি উপ-সহকারী র্কমর্কতা মশিউর রহমান ও অফিস সহায়ক জামাল উদ্দনিরে বিরুদ্ধে। 

সোমবার (১২ সেপ্টেম্বর) উপজলো সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) বরাবর একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মজিবর রহমান। 

অভিযোগ সুত্রে জানা যায়, আদমদীঘির দমদমা গ্রামের মৃত আফাজ উদ্দেিনর ছেলে ফজলে আমিন ফটিক ও তার মৃত ভাইয়ের স্ত্রী আফরোজা বেওয়া তাদের নিজাংশ ও দলিলসুত্রে মালিক হয়ে, ১৮/১৯ অর্থ বছরের ১২৩৯  ও ১০৮৭ নং নামজারী (খারিজ)  করে ১৪২৬ সন পর্যন্ত খাজনা পরিশোধ করিয়া দখলভোগ করিয়া আছিতেছিলেন। তাদের এক ওয়ারীশ উক্ত দুটি খারিজ কেস বাতিলের জন্য ২০২০ সালে উপজেলা ভুমি কমিশনার বরাবর মিস কেস দাখিল করেন। তৎকালিন সময়ে উপজেলা কমিশনার ভুমি মিসকেস পর্যালোচনা করে ১২৩৯ ও ১০৮৭ নং খারিজ কেস বাতিল করে মুল হোল্ডিংয়ে জমি ফেরত দেয়ার আদেশ প্রদান করেন। 

পূর্বের খারিজের মালিক ফজলে আমিন তার ভাই বউ আফরোজা বেওয়া ও চাচাতো ভাই  মজিবর রহমান সহ এ সম্প্যর্কে জানার জন্য সান্তাহার ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদার মশিউর রহমানের নিকট গেলে বাতিল হওয়া ২ টি খারিজ কেস সংশোধন করে দিবে বলে ভুক্তভোগিদের নিকট ৫০ হাজার টাকা চুক্তি করেন সান্তাহার তহশীলদার মশিউর রহমান ও অফিস সহায়ক জামাল উদ্দীন। ভুক্তভোগীরা চুক্তির ৫০ হাজার টাকার মধ্যে ২০২০ সালে ১০ হাজার ও ২১ সালে ১৬ হাজার টাকা তহশীলদারের নিকট প্রদান করেন। অর্থ গ্রহনের পর থেকে নামজারী( খারিজ) সংশোধন না করে  কালক্ষেপেন করতে থাকে। 

গত ১ বছরেও  নামজারী (খারিজ) সংশোধন না হলে পাওনা টাকা ফেরত চাইলে তহশীলদার টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ভাষায় গালিগালাজ করেন। এঘটনায় ভুক্তভোগী মজিবর রহমান নিরুপায় হয়ে গত ১২ সেপ্টেম্বর উপজেলা ভুমি কমিশনার ভুমি (এসিল্যান্ড) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা ভুমি অফিস সহায়ক হাসান আলী অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ডাক ফাইলের মাধ্যমে 

স্যারের নিকট দেওয়া আছে।

এব্যাপারে সান্তাহার তহশীলদার মশিউর রহমানের সাথে মুঠোফানে যোগাযোগ করলে তিনি কোন সঠিক উত্তর না দিয়ে বলেন অভিযোগ করুক তাতে আমার কি তবে এব্যাপারে াফিস সহায়ক জামাল উদ্দীন জানেন। 

অফিস সহায়ক জামাল উদ্দীনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, নামজারী বাতিল হয়েছে তবে সংশোধনের জন্য কোন রকম টাকা নেওয়া হয়নি ।

উপজেলা সহকারী কমিশনার ভুমি (ভারপ্রাপ্ত ) উপজেলা নির্বাহি অফিসার শ্রাবনী রায় বলেন, অভিযোগ পত্র হাতে পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

একাত্তর/এআর

চিকিৎসাসহ মেডিকেলের স্তরে স্তরে রোগীদের হয়রানির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালালকে গ্ৰেপ্তার করা হয়েছে। গ্ৰেপ্তার ব্যক্তিদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে...
কুমিল্লার লালমাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, হত্যার পর আলামত গোপন করে স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার...
ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী উপজেলা চেয়ারম্যান লাকির কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে গাজীপুরে। রয়েছে জমি দখল, মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানিসহ নানা অভিযোগ। 
যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত হয়েছেন বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবসা শিক্ষা শাখার শিক্ষক মাইদুল ইসলাম। ষষ্ঠ শ্রেণির ১৩ জন শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর