ফরিদপুরে শ্রমিকদের মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:১৬ পিএম

ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় দুই পরিবহন শ্রমিককে পুলিশের মারধরের প্রতিবাদে জেলা শহর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা নতুন বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপরে অবস্থান নেয়। 

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, উপজেলা রুটের বাস ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় যাত্রী নামিয়ে দিয়ে নতুন বাসস্ট্যান্ড এলাকায় এসে টার্মিনালে প্রবেশের সময় সড়কের উপরে যানজটের সৃষ্টি হয়। এসময় পুলিশের একটি পিকআপ যানজটের মধ্যে পড়ে। এতে ওই গাড়ী থেকে সাদা পোশাকের দুই ক্ষুব্ধ ব্যক্তি একটি বাসের চালক ও আরেকটি বাসের সুপারভাইজারকে মারধর করে। 

এ ঘটনার প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের জন্যে জেলা থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বলে জানান পরিবহন শ্রমিকরা।

মারধরের শিকার অপর্ণা ক্লাসিক পরিবহনের চালক মোহাম্মদ আমির (৪৫) ও শুভেচ্ছা এন্টারপ্রাইজের সুপারভাইজার রেজাউল ইসলাম (৩৫) জানান, পৌর বাস টার্মিনালের বেহাল দশা ও অবিরাম বর্ষণের কারণে প্রধান সড়ক থেকে টার্মিনালের অভ্যন্তরে প্রবেশের সময় বাসের কিছুটা ধীর গতি থাকায় হাল্কা যানজটের সৃষ্টি হয়। এতে ওই পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাদের লাঠিপেটা করে আহত করেন। 

অপরদিকে, যানজট সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হিসেবে ওই সড়কে বিপুল পরিমাণ ইজিবাইক চলাচলকে দায়ী করেন বাস শ্রমিকরা। 

আরও পড়ুন: পিকআপের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের (১০৫৫) সাধারণ সম্পাদক গোলাম মো. নাছির জানান, শ্রমিকদের কোনো অন্যায় থাকলে আইনানুগ ব্যবস্থা নিতে পারতেন তারা। তা না করে যারা অন্যায়ভাবে শ্রমিকদের মারধর করেছে, তাদেরর চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। 

তবে, কবে বা কখন বাস চালু হতে পারে, সে বিষয়ে কোনো সদুত্তর দেননি তিনি।

এদিকে, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। 

এ বিষয়ে বারবার যোগাযোগ করা হলেও পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


একাত্তর/জো 

ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে জেলা সদরের অন্য একটি এলাকায় বসতঘরে আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে পারিবারের দাবি, জমি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর