কাজের সন্ধানে ঢাকায় এসে নববিবাহিত তরুণের আত্মহত্যা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৭ পিএম

কাজের সন্ধানে বাবার সাথে ঢাকায় এসে ফুপুর বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নববিবাহিত তরুণ। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তর বাড্ডা সাঁতারকুল এলাকায় ঘটনাটি ঘটে। 

জানা গেছে, নিহত তরুণ মো. রবিন মিয়া (১৯) ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চরগোয়াডাঙ্গা গ্রামের রিকশাচালক মো. বাচ্চু মিয়ার ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে রবিন ছিল দ্বিতীয়।

নিহতের বাবা বাচ্চু মিয়া জানান, তার ছেলে বেশ কিছুদিন ধরে হতাশাগ্রস্ত ছিল। ছেলের এ অবস্থা দেখে তাকে মাত্র ১৫ দিন আগে বিয়ে করানো হয়। নববধূকে গ্রামের বাড়িতে রেখে কাজের সন্ধানে বাবার সাথে তিনদিন আগে সাঁতারকুল এলাকার কদরদিয়ায় ফুপু নাজমা বেগমের বাসায় ওঠেন তারা। 

তিনি আরও জানান, সেখানে থেকে তিনি রিকশা চালান। তার ছেলে ঘুরে বেড়াচ্ছিলেন। তার ফুপু ও ফুপাতো বোন গার্মেন্টস কর্মী। 

বাচ্চু মিয়া জানান, দিনে সকলেই কাজে বাইরে ছিলেন। সন্ধ্যায় বাসায় ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে দেখতে পান ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলছে রবিন। 

আরও পড়ুন: শাজাহানপুরে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

তিনি আরও জানান, বাসার ছিটকিনি ভেঙ্গে দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া নয়টায় তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। 


একাত্তর/জো 

রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পূর্বাচলে এশিয়ান হাইওয়ে সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই চিহ্নিত সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর