পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা, পাঁচ শিক্ষককে অব্যাহতি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৯ পিএম

দায়িত্বে অবহেলার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী উপজেলার তিনটি পরীক্ষা কেন্দ্র থেকে ওই পাঁচ শিক্ষককে অব্যাহতি প্রদান করেন। 

বহিষ্কৃত শিক্ষকরা হলেন- মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত মুসুল্লীয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান, মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত নূরপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আব্দুর রহমান ও তারিকাটা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. জামাল হোসেন।

আরও পড়ুন: বাংলা প্রথম পত্র পরীক্ষায় দেয়া হলো দ্বিতীয় পত্রের প্রশ্ন

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী জানান, শিক্ষকরা কেন্দ্রে সঠিক দায়িত্ব পালন না করায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে। 

একাত্তর/এসজে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর