ভেসে যাওয়া ইলিশ ধরতে গিয়ে নদীতে পড়ে ফেরির স্টাফ নিখোঁজ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৮ পিএম

ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে ‘কৃষ্ণচূড়া’ নামের ফেরি থেকে নদীতে পড়ে ফেরির স্টাফ (লস্কর) আমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটার পর থেকে তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে। এছাড়াও নৌকা নিয়ে কোস্ট গার্ড, নৌ-পুলিশ, ফেরিঘাটের স্টাফ ও ফায়ার সার্ভিস টিম নদীতে তার খোঁজ করছেন।

ভেদুরিয়ার ফেরিঘাটের উচ্চমান সহকারী মো. হেলাল উদ্দিনসহ স্থানীয়রা জানান, সকালে ভোলা-বরিশাল রুটের কৃষ্ণচূড়া ফেরিতে গাড়ি লোড করা হচ্ছিলো। এসময় ফেরির পাশ দিয়ে মরা একটি ইলিশ মাছ ভেসে যেতে দেখে আমিনুল মাছটি ধরার চেষ্টা করছিলেন। এসময় অসাবধানতায় তিনি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। 

আরও পড়ুন: মাছের ঘেরে জালে জড়ানো শিশুর মরদেহ উদ্ধার

তিনি আরও জানান, নদীতে পড়ার সাথে সাথেই নৌকা নিয়ে তাকে খোঁজা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।


একাত্তর/জো 

অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ প্রভাব বিস্তার, জাল ভোট দেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থাসহ ভোট বন্ধ করা হবে। আমরা...
ভোলায় দুইটি বসতঘর থেকে তিন লাখ ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জো‌নের সদস্যরা। সোমবার (৫ সেপ্টেম্বর) রা‌তে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজার...
ভোলার মেঘনা নদীতে পাচা‌রের সময় এক‌টি ট্রলার থে‌কে আড়াই হাজার লিটার চোরাই সয়া‌বিন তেল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জো‌নের সদস‌্যরা। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১০টার দি‌কে ভোলার দৌলতখান...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর