পাচারকালে ট্রলার থেকে আড়াই হাজার লিটার ভোজ্যতেল জব্দ

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২:০৮ পিএম

ভোলার মেঘনা নদীতে পাচা‌রের সময় এক‌টি ট্রলার থে‌কে আড়াই হাজার লিটার চোরাই সয়া‌বিন তেল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জো‌নের সদস‌্যরা। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১০টার দি‌কে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে এই সয়া‌বিন তেল জব্দ করা হয়।

জব্দকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জো‌নের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শা‌ফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস‌্যরা অভিযান পরিচালনা ক‌রে এক‌টি ট্রলারে ক‌রে পাচা‌রের সময় ১৩ ড্রাম ভর্তি প্রায় আড়াই হাজার লিটার চোরাই সয়া‌বিন তেল জব্দ করে। তবে এর সাথে জড়িতরা কোস্টগা‌র্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


একাত্তর/জো

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
সরকারি নিষেধ না মেনে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরার মচ্ছব চলছে। এতে বাধা দিতে গেলে জেলেদের হামলায় তিন পুলিশসহ চার জন আহত হয়েছেন। পরে নৌ পুলিশের অভিযানে ১৩ জেলেকে আটক এবং আদালতের মাধ্যমে জেল...
ভোলার মেঘনা নদীতে জলদস্যুদের ছোড়া গুলিতে হাসান (২৮) নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিন জেলে।
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর