গলাচিপায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া কিশোরীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৫ পিএম

পটুয়াখালীর গলাচিপায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কিশোরী ফারিয়া (১২) ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছোট মেয়ে ও চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিবারের পক্ষ থেকে দাদা হাশেম হাওলাদারের সাথে মাছ ধরতে গিয়ে মারা যাওয়ার কথা জানানো হলেও কিশোরীর গলায় আঘাতের চিহ্ন দেখে কর্তব্যরত চিকিৎসকরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ কিশোরীর বাড়ি গিয়ে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানোর আলামত দেখতে পায়। 

নিহতের পরিবার জানায়, সকালে ফারিয়া দাদার সাথে উন্মুক্ত খালে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে ভেজা কাপড়ে বাড়িতে এসেই ফারিয়া অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধের জেরে চাচীকে জবাই করে হত্যা

এদিকে, গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, নিহত ওই কিশোরীর গলায় কালশিটে চিহ্ন দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর