পেটানোর পর মৃত ভেবে মুখে গুঁজে দেয়া হয় কীটনাশক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুয়া খেলার পাওনা টাকাকে কেন্দ্র করে পাঁচ জুয়াড়ি মিলে এক মাটি ব্যবসায়ীকে পিটিয়ে ও কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

তবে মৃত্যুর আগে হাসপাতালের বেডে শুয়ে নির্যাতনের বর্ণনা দিয়ে যান নিহত আমানউল্লা মিয়া (৫২)। 

নিহতের পরিবার জানায়, আমানউল্লা জুয়া খেলতে গিয়ে ওই এলাকার জুয়াড়ি ডিশ বাবু, সবুজ, মনির, জিয়া ও শাহালমের কাছ থেকে টাকা ধার নেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় পাওনা টাকার জন্য তারা আমানউল্লার মাটি বহনকারী ট্রলার নিয়ে গেলে তিনি সেটা আনতে রাত ১১টার দিকে জুয়াড়িদের আস্তানায় যান। 

পরিবারের অভিযোগ, এসময় তাকে মারধর করলে জ্ঞান হারিয়ে ফেলেন আমানউল্লা। এতে তিনি মারা গেছেন ভেবে জুয়াড়িরা ঘটনাকে আত্মহত্যার রূপ দিতে তার মুখের ভেতরে কীটনাশক ট্যাবলেট গুঁজে দেন ও প্লাস্টিকের পাইপ দিয়ে তার মুখে পানি ঢেলে দেন। 

পরে আমানউল্লাকে তার বাড়ির সামনে ফেলে গেলে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

বৃহস্পতিবার মধ্যরাতে হাসপাতালের বেডে শুয়ে আমানউল্লা এই ঘটনার বর্ণনা দেন। এর কিছুক্ষণ পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

আরও পড়ুন: মায়ের কোলে এসিডদগ্ধ সোনালী এখন এসএসসি পরীক্ষার্থী

এদিকে, নিহতের মরদেহ নিয়ে পরিবারের লোকজন শুক্রবার থানায় হাজির হলে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত পাঁচ জুয়াড়ি।

একাত্তর/এসজে   

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর