নাটোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে যুবদল কর্মীর ছুরিকাঘাত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:১২ পিএম

নাটোরে এক যুবদল কর্মীর ছুরিকাঘাতে আহত হয়েছেন নাটোর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বাবু। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে নাটোর শহরের বঙ্গজল এলাকার এনডিটিএ মসজিদের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

আহত জহুরুল ইসলাম বাবু শহরের উত্তর চৌকিরপাড় মাস্টার পাড়া এলাকার আব্দুল বারির ছেলে। অভিযুক্ত শাওন (৩৫) একই এলাকার স্বপন সরকারের ছেলে এবং নাটোর পৌরসভার সাবেক কাউন্সিলর জেলা যুবদলের নেতা সাজ্জাদুল ইসলাম সোহাগের ঘনিষ্ঠজন বলে পরিচিত। 

নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট ইসতিয়াক আহমেদ ডলার বলেন, বর্তমানে সংগঠনের পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ বিষয়ে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

এলাকাবাসী জানায়,  শুক্রবার দুপুরে জহুরুল ইসলাম বাবু শহরের বঙ্গজল এলাকার এনডিটিএ মসজিদে জুম্মার নামাজ পড়ে বের হন। এসময় যুবদল কর্মী শাওন ওই এলাকায় অবস্থান করছিলেন। বাবু মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে শাওন তাকে ছুরিকাঘাত করে। এসময় শাওনের চিৎকারে লোকজন ছুটে আসায় শাওন সেখান থেকে পালিয়ে যান। এলাকাবাসী আহত বাবুকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে 

স্থানান্তর করা হয়। 

এলাকাবাসী আরও জানান, এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক নয়, ব্যক্তিগত পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। এলাকায় শাওন ও বাবুর মধ্যে এর আগেও মারপিটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আরও পড়ুন: তিনদিন পর শীতলক্ষ্যায় ভেসে উঠলো নিখোঁজের মরদেহ

জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম জানান, বিএনপি করার অপরাধে সপ্তাহ খানেক পূর্বেও জেলা যুবদলের সহ-সমবায় বিষয়ক সম্পাদক শাওন দাসকে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু ও সুমন গ্রুপ একাধিকবার বেধড়ক মারপিট করে আহত করেন। এসময় শাওনকে বাচাতে এলে তার বৃদ্ধ মাকেও লাঞ্ছিত করা হয়। পৌর নির্বাচনের সময় এরা শাওনের বাড়ি ভাংচুর এবং লুটপাট করে বলেও দাবি করেন তিনি। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/জো 

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর