পঞ্চগড়ে ইজিবাইক উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৯ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে কেন্দ্রে যাওয়ার পথে ইজিবাইক উল্টে এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ মাটিয়াপাড়া এলাকায় সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাবেরুল ইসলাম সাগর (১৬) দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীর হাট এলাকার মজিবুল ইসলামের ছেলে। তিনি কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজ বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে কয়েকজন সহপাঠীর সাথে ইজিবাইকে উঠে কালীগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন সাগর।

কালীগঞ্জ মাটিয়াপাড়া এলাকায় ইজিবাইকটি পৌঁছালে রাস্তায় একটি ছাগলকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে উল্টে যায় ইজিবাইকটি।

আরও পড়ুন: স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্ত্রী 

এসময় সাগর মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে কান দিয়ে রক্তক্ষরণ হলে তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বাকি পরীক্ষার্থীদের স্থানীয়রা উদ্ধার করে পরীক্ষা কেন্দ্রে পাঠান। 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন সড়ক দুর্ঘটনায় সাগরের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/এসজে

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অদম্য মেধা, কঠোর পরিশ্রম আর অভাবের সঙ্গে নিরন্তর লড়াই করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারজানা আক্তার। ইচ্ছে ছিল ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। কিন্তু দারিদ্র্যের কঠিন...
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর