স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৮ পিএম

জয়পুরহাটে নিজ শয়নকক্ষ থেকে এক নববিবাহিত রাজমিস্ত্রির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভাদশা বড় মাঝিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহতের নাম মোস্তাকিম। তিনি একই এলাকার আব্দুল হামিদের ছেলে।

পরিবার ও স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মোস্তাকিমের স্ত্রী রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

নিহতের পরিবার ও স্বজনরা জানান, গত দুই মাস আগে পাশের উপজেলা ধামুরহাট এলাকার মানপুর গ্রামের বাবু সরদারের মেয়ে রিয়ার সাথে মোস্তাকিমের বিয়ে হয়। শ্বশুরবাড়িতে আসার কিছুদিন পর রিয়া পারিবারিক কলহ করে বাবার বাড়িতে চলে যায়। 

এরপর শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পারিবারিকভাবে উভয়পক্ষের সম্মতিতে বৈঠক করে রিয়াকে বাবার বাড়ি থেকে মোস্তাকিমের বাড়িতে নিয়ে আসা হয়। 

রাতে খাওয়াদাওয়ার পর মোস্তাকিম তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে রিয়ার চিৎকারে শ্বশুর-শাশুড়ি ও প্রতিবেশিরা এসে ঘরের আড়ার সাথে গলায় ওড়নায় পেঁচানো মোস্তাকিমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। 

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোয়ার আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তার স্ত্রীর অভিভাবক আসলে তাকে তাদের জিম্মায় দেওয়া হবে।

একাত্তর/এসজে

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর