বরগুনায় বিদ্যুতস্পৃষ্টে এক পরিবারের তিনজনের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:০১ পিএম

বরগুনায় পুরাতন ঘর ভাঙার সময় বিদ্যুতস্পৃষ্টে এক পরিবারের তিনজন মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ কদমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার শাহজান পহলানের ছেলে বেলায়েত পহলান, হারুন হাজীর ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. হেলাল মিয়া এবং জলিল মিয়ার ছেলে রবিউল ইসলাম। 

গুরুতর আহত ব্যক্তি হলেন- একই এলাকার নিজাম খানের ছেলে আরিফ।

বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার শামীম রেজা জানান, আট বছর পর হেলাল সৌদি আরব থেকে বাড়িতে আসেন। তিনি পুরাতন টিনের ঘর ভেঙে সেখানে ভবন নির্মাণের উদ্যোগ নেন। তাই আজ পুরাতন ঘর ভাঙা শুরু করেন। ওই সময় পুরাতন ঘরে থাকা মিটার সংযোগের তার ছিঁড়ে তার শরীরে ও ঘরের টিনে লাগে। তখন হেলালকে কাজের সহযোগিতা করার সময় মামাতো ভাই বেলায়েত, প্রতিবেশী অষ্টম শ্রেণি পড়ুয়া রবিউল ও আরিফসহ মোট চারজন বিদ্যুতস্পৃষ্ট হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: অস্ত্র রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেই

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল করেছে।  

এদিকে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ জানিয়েছেন, নিহতদের স্বজনদের ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।


একাত্তর/এসি

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার সাত দিন পর অবশেষে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত একটার দিকে নিহত ইতি রানীর...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর