আত্রাই নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০১:০৬ পিএম

নওগাঁর মান্দায় আত্রাই নদ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাজরভাঙ্গা এলাকায় নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মেহেদী মাসুদ জানান, স্থানীয় লোকজন পাজরভাঙ্গা এলাকায় আত্রাই নদের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে মৃতের নাম ও পরিচয় জানা যায়নি।

ওসি তদন্ত আরো বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। মরদেহ উদ্ধারের সময় পরনে প্যান্ট এবং সাদা টি শাট ছিলো। মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে একটি মানিব্যাগ পাওয়া যায়। সেখান থেকে ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। তবে পানিতে ভিজে যাওয়ায় তা বুঝা যাচ্ছে না।

আরও পড়ুন: বিয়ের ১০ দিন পর ব্যাংক থেকে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি দারের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।


একাত্তর/আরএ

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর