মানিকগঞ্জে আবারও কবরস্থান থেকে কঙ্কাল চুরি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৭ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে আবারও একটি করবস্থান থেকে চারটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে শিবালয় উপজেলার বড়বোয়ালী কবরস্থানে এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা স্বীকার করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর্ এ আলম জানান, রাতের কোনো এক সময় কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও দুই দফায় একই কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরি হয়।

এদিকে, পরপর কয়েকবার এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি হওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার তদন্ত করে কঙ্কাল চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 

আরও পড়ুন: মুরাদনগরে ২৬ হাজার টাকার জালনোটসহ তরুণ আটক

অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নুরজাহান লাবনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ১১ আগস্ট একই উপজেলার কাতরাসিন ও বোয়ালি এলাকার দুটি কবরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিলো।  


একাত্তর/জো

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর