অনলাইন জুয়ার সাইটের মালিকসহ দুইজন আটক

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৩ পিএম

মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সাইটের মালিক ও পরিচালনাকারী এজেন্টকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডিবি ও সাইবার ক্রাইম পুলিশের দু’টি দল এ অভিযান পরিচালনা করেন। 

জানা যায়, আটককৃতরা হলো ঐ গ্রামের মধু হালদারের ছেলে প্রসেনজিৎ হালদার (২৫) ও চা বিক্রেতা নজরুল ইসলামের ছেলে সুমন আলী (২৪)। 

এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল সিম ও নগদ দুই লাখ এক হাজার টাকা উদ্ধার করা হয়।  

মেহেরপুর ডিবি ওসি সাইফুল আলম জানান, প্রসেনজিৎ হালদারের একটি অনলাইন জুয়ার সাইট আছে। যেটি পরিচালনা করে সুমন আলী। দু’টি সাইটের একটিতে প্রতিদিন গড়ে ১০-১২ লাখ টাকা এবং অপর সাইটটিতে ৫-৬ লাখ টাকা লেনদেন হয় বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান। 

আরও পড়ুন: সহকর্মীর স্ত্রী নিয়ে পালানোয় পুলিশ সদস্য জেলে

তাদের সাথে আরও বেশকিছু এজেন্ট যুক্ত আছেন বলেও জিজ্ঞাসাবাদে তারা জানান বলে জানিয়েছেন ওসি। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/জো 

মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর