অন্যের নিবন্ধন ব্যবহার করে ডাক্তারি, লাখ টাকা জরিমানা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:০৩ এএম

পটুয়াখালীতে এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে এক লাখ টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার গলাচিপা উপজেলার পৌর শহর থেকে তাকে আটক করা হয়। 

ওই ব্যক্তির নাম মো. জালাল আহমেদ (৫০)। তিনি দীর্ঘ দিন ধরে পৌর শহরের চৌরাস্তায় ফার্মেসি দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন হেলাল বলেন, জালালের উপযুক্ত ডিগ্রি ছিল না। তার ওপর তিনি অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।

তিনি জানান, অভিযোগ পেয়ে আটকের পর তাকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে জরিমানার টাকা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চতুর্থ শিল্প বিপ্লবের জন্য শিশুদের গড়ে তুলবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মোমেন, মেডিক্যাল অফিসার ডা. নূর উদ্দিন।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর