পরকীয়ার জেরে সন্তানকে হত্যার অভিযোগ, মা আটক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৭ পিএম

নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে মায়ের বিরুদ্ধে নিজের শিশু সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরর পর মাকে আটক করেছে পুলিশ। তবে পলাতক রয়েছেন তার সঙ্গী।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জেলার রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভোলাবো ইউনিয়নের পাইস্কা এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম তাওসিফ হোসেন (১১)। সেই ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে এবং স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

আটক নারীর নাম শীলা। তার সঙ্গীর নাম জুলহাস। তিনি পলাতক রয়েছেন।

নিহত শিশুটির বাবা জানান, স্ত্রী শীলা বেগম তার ছোট বোনের জামাই জুলহাসের সঙ্গে পরকীয়ায় আসক্ত হন। প্রায় দেড় বছর আগে তিনি ছেলে তাওসিফকে সঙ্গে নিয়ে পালিয়ে যান। এরপর তারা বিয়ে করে পাশের শিমুলিয়া এলাকার ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। 

তিনি জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে হঠাৎ তাওসিফের মরদেহ নিয়ে শিলা পাইস্কা হাজির হয়। এসময় সে জানায়, তাওসিফ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। এ সময় শিশুটির গলায় ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। তখন ধারনা করা হয় তাকে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় এলাকাবাসীর জেরার মুখে শিলা জানান, শিশু তাওসিফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তাওসিফের বাবা ও পরিবারের লোকজন শিলাকে পুলিশে সোপর্দ করেন।

তাদের দাবি, পরকীয়ার জেরে শিলা ও জুলহাস মিলে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। 

এ ব্যাপারে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, বুধবার সকালে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। শিশুটির বাবা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। মা শিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর