নাটোরে নছিমন উল্টে দুইজনের মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২১, ০৯:৫৮ এএম

নাটোরে মাছবাহী নছিমন উল্টে পথচারীসহ দুইজন মারা গেছেন এবং আহত হয়েছেন একজন।

রোববার (২৩ মে) সকালে সদর উপজেলার তেলকুপি-নাটোর সড়কের আমহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: নছিমন চালক নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের রেজাউল ইসলামের ছেলে মিজানুর রহমান ও পথচারী চকআমহাটি গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে বাচ্চু সরদার। আহত হয়েছেন নছিমন চালক আকবর হোসেন (৩৫)।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ভোরে ব্যবসায়ী মিজানুর রহমান রাজশাহীর বাগমারা উপজেলার শান্তিপুর গ্রামের একটি পুকুর থেকে মাছ উত্তোলন করেন। পরে নছিমনে করে বিক্রির উদ্দেশে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কা লেগে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মাছ ব্যবসায়ী মিজানুর রহমান, চালক আকবর হোসেন ও পথচারী বাবু সরদার ওই নছিমনের নিচে চাপা পড়ে গুরুতর জখম হন।

আরও পড়ুন: ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান ও বাচ্চু সরদার মারা যান। আহত আকবর হোসেনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

একাত্তর/আরএ

বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর