নিজ শরীরে আগুন দিয়ে দগ্ধ পুলিশ কর্মকর্তার স্ত্রী'র মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৬ পিএম

পটুয়াখালীর দশমিনায় নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়া পুলিশের এএসআই শহিদুল আলমের স্ত্রী সুমি আক্তার দগ্ধ হবার ২১ ঘন্টা পরে মারা গেছেন।  বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ১১ টায় ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। 

সুমি আক্তার দশমিনা থানারসহকারী-উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল আলমের স্ত্রী। 

এলাকাবাসী,  নিহতের স্বামী ও দশমিনা থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দুইটার দিকে থানা সংলগ্ন ওই পুলিশ কর্তার ভাড়া বাসায় নিজ শরীরে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধদের এ ঘটনা ঘটে। দীর্ঘদিন সন্তান না হওয়ায় মানসিক অবসাদ ও হতাশার কারণে তিনি এ ঘটনা ঘটান বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

দশমিনা থানা সংলগ্ন বাড়ির মালিক ফরেস্টার হারুন জানান, তার তৃতীয় তলা ভবনের নিচ তলায় স্ত্রী নিয়ে ভাড়া থাকেন দশমিনা থানার এএসআই শহিদুল আলম। বিয়ের পর দীর্ঘদিন ধরে বাচ্চা না হওয়ার কারণে প্রায়শই দুশ্চিন্তা ও পাগলামি করতেন সুমি। এ নিয়ে অনেক চিকিৎসক ও কবিরাজ দেখিয়েও কোন লাভ হয়নি। তবে শহিদুল তার স্ত্রীর প্রতি সব সময় সন্তুষ্ট ছিলেন ও পারিবারিক কোন কলহ ছিলো না বলে বাড়ির মালিকের দাবি। 

তিনি বলেন, ঘটনার দিন মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এএসআই সহিদুল আলমের স্ত্রী মোসাম্মৎ সুমি আক্তার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। পরে তিনিসহ সুমির স্বামী ও থানার পুলিশরা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দশমিনা হাসপাতালের চিকিৎসক ডাক্তার মিঠুন চন্দ্র হাওলাদার জানিয়েছেন, ওই পুলিশ কর্তার স্ত্রী সুমির অবস্থা ছিল আশঙ্কাজনক। তার শরীরের অর্ধেকের বেশি  আগুনে পুড়ে যায়। তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে বুধবার সকালে  ঢাকায় পাঠানো হয়। 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান,  বিয়ের ১২ বছর পরও সন্তান না হওয়ায় মানসিক বিপর্যস্তের কারণে মোসাম্মৎ সুমি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। আগুন নেভাতে গিয়ে স্বামী শহিদুল আলমেরও বাম হাত, ও চুলের কিছু অংশ দগ্ধ হয়েছে। সুমিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধদের ২১ ঘন্টা পর বুধবার রাত ১১ টায় তার মৃত্যু হয়। নিহত সুমি আক্তারের বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া উপজেলায়।


একাত্তর/এআর

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর