একযুগ পর মিললো সন্তানের স্বীকৃতি, ধর্ষকের যাবজ্জীবন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৩:০২ পিএম

খুলনায় একযুগ আগের ধর্ষণ মামলায় র‌ফিকুল ইসলাম ঢালী‌ নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একইসঙ্গে তা‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও ছয় মা‌সের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

এদিকে ডিএনএ টেস্টের প্রমানের ভিত্তিতে ওই ধর্ষণের ফ‌লে জন্ম নেওয়া সন্তান‌কে পিতৃ প‌রিচয় দেওয়ারও সিদ্ধান্ত দেন আদালত।

বৃহস্প‌তিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে খুলনা নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা ক‌রেন।

মামলার বাদি পক্ষের আইনজীবী ফিরোজ আহমেদ জানান, একযুগ আগে ধর্ষণের ফ‌লে জন্ম নেওয়া সন্তান‌কে পিতৃ প‌রিচয় দেওয়ার সিদ্ধান্ত দেয় আদালত। খুলনার নারী ও শিশু নির্যাতন (৩) আদালতের বিচারক আব্দুস সালাম খান এই রায়ের মাধ্যমে একটি নজির সৃষ্টি করেছেন। বিশেষ করে ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুটি তার পিতার পরিচয় পেলো। এবার আদালতে শিশুটি এবং তার মায়ের বারো বছরের খোরপোষের (স্ত্রীর আইনগত অধিকার) মামলা করা হবে।

আদাল‌তের সূত্র জানায়, আসা‌মি র‌ফিকুল ও ভিক‌টিম একই এলাকার বা‌সিন্দা ও পরস্পর প্রতি‌বেশি। ওই নারী‌কে বি‌য়ের প্রলোভন দে‌খি‌য়ে ২০০৯ সা‌লের ২৬ আগস্ট থে‌কে একই বছ‌রের ১৬ অক্টোবর পর্যন্ত একা‌ধিকবার ধর্ষণ ক‌রেন রফিকুল। ভিক‌টিম অন্তঃসত্ত্বা হ‌য়ে পড়‌লে আসা‌মি‌কে বি‌য়ের জন্য চাপ দেয়া হলেও সেসময় হুম‌কি দি‌তে থা‌কে আসা‌মি।

আরও পড়ুন: সাফজয়ী কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগ থেকে ডলার চুরি

পরে র‌ফিকুলকে আসা‌মি ক‌রে সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দা‌য়ের ক‌রেন ভুক্তভোগী নারী। ২০১০ সা‌লের ২৬ জানুয়া‌রি র‌ফিকুলকে আসা‌মি ক‌রে আদা‌লতে অভি‌যোগপত্র দা‌খিল ক‌রে সোনাড‌ঙ্গা থানাপুলিশ।

২০১০ সালে ওই নারী একটি শিশু সন্তানের জন্ম দেন। শিশুটির বয়স এখন ১২ বছর। সে এখন খুলনার একটি সরকারি স্কুলে পড়ে।

রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী স্পেশাল (পি‌পি) ফ‌রিদ আহ‌মেদ বলেন, এ রা‌য়ের মাধ্যমে ওই সন্তান পিতৃ প‌রিচয় পে‌য়ে‌ছে। এটা তার জন্য বড় প্রা‌প্তি। রায়ে আমরা সন্তুষ্ট।  


একাত্তর/আরবিএস 

মেহেরপুরে ধর্ষণ দায়ের পিরোজপুর ইউপি সদস্য কলিম উদ্দিন কালুকে (৫১) যাবজ্জীবন  সশ্রম কারদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতের বিজ্ঞ বিচারক আলী মাসুদ সেখ এ...
সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিংহাসন কাঁপিয়ে দিয়েছেন উত্তর ইউরোপের ছয় পরাশক্তি! ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর থেকে সম্পূর্ণ আস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে নরডিক...
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
আর্সেনালের কাছে কমিউনিটি শিল্ডের শিরোপা খুইয়ে মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে মাঠের সেই ক্ষতে মলম দিতে দলবদলের বাজারে ১০০ মিলিয়ন ইউরো (প্রায় ৮৫.৬ মিলিয়ন পাউন্ড) উড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর