সাফজয়ী কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগ থেকে ডলার চুরি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১২:০৬ পিএম

নেপাল থেকে সাফ জিতে ফেরা কৃষ্ণা রানী ও শামসুন্নাহারসহ বেশ কয়েকজন ফুটবলারের ব্যাগ থেকে নগদ অর্থ এবং মূল্যবান জিনিস চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কৃষ্ণাসহ অন্যান্য ফুটবলাররা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, সাফজয়ী কৃষ্ণা রানী সরকারের লাকেজ থেকে খোয়া গেছে লক্ষাধিক টাকা।

এছাড়া শাসসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার খোয়া গেছে। তাছাড়া আরো দুই থেকে তিনজন ফুটবলারের ব্যাগের তালা ভাঙা ছিল।

তবে, বিমানবন্দরে না বাফুফে ভবনে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে জানা যায়নি।

উল্লেখ্য, নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারে মতো সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে বাংলাদেশ নারী দল। বুধবার দুপুরে দেশে ফিরলে তাদেরকে বিমানবন্দরে সংবর্ধনা দেয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাফুফের কর্তারা।

আরও পড়ুন: মাথায় তিন সেলাই নিয়ে বাফুফে ভবনে ঋতুপর্ণা

এরপর ছাদখোলা বাসে চড়ে বিমানবন্দর থেকে রাজধানীর মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনে ফেরা পর্যন্ত লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন বাঘিনীরা। রাজধানীর রাজপথে ফুল ছিটিয়ে বরণ করে ফুটবল প্রেমীরা।


একাত্তর/আরএ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগেই এক চরম বিব্রতকর ও কেলেঙ্কারিতে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল। ফ্লোরিডার প্রি-ট্রেনিং বেস থেকে কানসাস সিটিতে নিজেদের স্থায়ী বিশ্বকাপ বেস ক্যাম্পে যাওয়ার পথে...
হামজা চৌধুরীর অসাধারণ বাইসাইকেল কিকে রক্ষা পাওয়া বাংলাদেশ আবারও শেষ মুহূর্তে গোল হজম করে নেপালের সাথে ড্র নিয়ে মাঠ ছেড়েছে।
কয়েকদিন অনিশ্চয়তার পর অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। ইতোমধ্যে তারা নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছেছে।
অবশেষে দেশের মাটিতে পা রাখলেন সাফ চ্যাম্পিয়নরা। তাদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর