পাচারের সময় ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ নারী আটক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৪ পিএম

ঝিনাইদহে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫ ভরি স্বর্ণালংকারসহ এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালা নামক স্থানে চাকলাদার পরিবহনের একটি বাস থেকে এ স্বর্ণালংকার উদ্ধার করে ওই নারীকে আটক করা হয়। 

আটক মুক্তা খাতুন নারী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার মিজানের স্ত্রী। 

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইদহ-মাগুরা সড়কের কালা স্ট্যান্ডে চেকপোস্ট বসায়। 

সকাল ১০টার দিকে গোয়েন্দা পুলিশের ওসি শাহিন আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল বরিশালগামী চাকলাদার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। 

এসময় বোরকা পড়া এক নারীর হাতব্যাগ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে তাকে আটক করা হয়। 

আরও পড়ুন: নারায়নগঞ্জে ২৮০০ লিটার চোরাই ডিজেলসহ আটক তিন

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। পরে ওই নারীকে ডিবি কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে মুক্তা খাতুন জানান, ঝিনাইদহের কালীগঞ্জ থেকে স্বর্ণের এ চালান তিনি ফরিদপুর নেমে তারপরে গাড়ি পরিবর্তন করে ঢাকাতে নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে।

একাত্তর/এসজে

জামায়াতে ইসলামী নতুন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশে পুনরায় বিরাজনীতিকরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।  
ঝিনাইদহে শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই...
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর