মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১১:১১ পিএম

মুন্সীগঞ্জে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে আহত এক যুবক মারা গেছেন। তিনি যুবদল কর্মী বলে দাবি করেছে বিএনপি। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী। 

জানা গেছে, নিহতের নাম শাওন ভূঁইয়া (২২)। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মুরমা এলাকার তোয়াব আলীর ছেলে। পেশায় রিকশাচালক শাওন মুক্তারপুর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন বলে জানিয়েছে বিএনপি।   

এদিকে, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়া পল্টনে নিহত শাওনের জানাজা হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জে বিএনপি'র পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শাওন ভূঁইয়া ও বিএনপির সমর্থক জাহাঙ্গীর মাদবর (৩৮) গুলিবিদ্ধ হন। 

একাত্তর/এসজে 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর