কলাপাড়ায় ৩৯০০ লিটার চোরাই ডিজেলসহ তিনজন আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীপথে পাচারকালে তিন হাজার ৯০০ লিটার চোরাই ডিজেলহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে আন্ধারমানিক নদীর টিয়াখালীর মোল্লাকান্দা মোহনা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, আাটক তিনজন হলেন পান্না মিয়া, মিজানুর রহমান ও মেহেদি হাসান। 

পায়রা বন্দর কোস্টগার্ড সিকিউরিটি ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম কামাল উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলারে ২০টি কন্টেইনারে রাখা ৩৯০০ লিটার ডিজেলসহ ওই তিনজনকে আটক করেন তারা। সমুদ্রপথে এসব ডিজেল পাচার করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে এভাবে তারা ডিজেল পাচার করে আসছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: শিবচরে ছিনিয়ে নেয়া পিকআপসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার

দুপুরে জব্দ করা ট্রলার ও ডিজেলসহ আটককৃতদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও এই কোস্টগার্ড কর্মকর্তা জানান।


একাত্তর/জো

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর