মায়ের মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার আবেদন মরিয়মের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:১২ পিএম

ময়মনসিংহের ফুলপুরে এসে মায়ের মরদেহ শনাক্ত নিশ্চিত করতে না পেরে ফিরে গেছেন খুলনার মরিয়ম মান্নান। এর আগে 'মায়ের লাশ পাওয়া গেছে, লাশ আনতে ময়মনসিংহের ফুলপুর থানায় যাচ্ছি'- ফেসবুকে এমন পোস্ট দিয়েছিলেন মরিয়ম। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মায়ের মরদেহ শনাক্ত করতে পুলিশের কাছে ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন মরিয়ম ও তার বোন। 

পুলিশ বলছে, ডিএনএ পরীক্ষার পরই নিশ্চিত জানা যাবে ফুলপুরে উদ্ধার বস্তাবন্দী অজ্ঞাতনামা মরদেহটি কার।

মা রহিমার লাশ শনাক্ত করতে ফুলপুর আসছি- বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে একথা পুলিশকে মুঠোফোনে জানিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের ফুলপুর থানায় আসেন মরিয়ম মান্নান। 

এসময় তার সাথে ছিল র‌্যাব ও পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু গত ১০ সেপ্টেম্বর ফুলপুরে উদ্ধার করা বস্তাবন্দী অজ্ঞাতনামা ২৮-৩০ বছরের নারীর ব্যবহৃত জামাকাপড় দেখে সেটি মায়ের মরদেহ কিনা তা নিশ্চিত হতে না পেরে দুপুরের দিকে ফিরে যান মরিয়ম।

জানা গেছে, ফিরে যাবার আগে ফুলপুর থানা পুলিশের কাছে ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন মরিয়ম ও তার বোন। 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, আদালতে আবেদন মঞ্জুর ও ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হলেই জানা যাবে ফুলপুরে উদ্ধার করা বস্তাবন্দী অজ্ঞাতনামা মরদেহটি মরিয়মের মায়ের কিনা।

থানায় আসার পর সাংবাদিকদের কাছে মরিয়ম মান্নান অজ্ঞাতনামা নারীর গলিত মরদেহের ছবি দেখে দাবি করেন, এটিই তার মা। তবে উদ্ধার করা মরদেহের পরনের জামাকাপড় দেখে অবশ্য নিশ্চিত হতে পারেননি তিনি। 

কারা মায়ের হত্যাকারী এমন প্রশ্নে মরিয়ম জানান, মায়ের লাশ খুঁজে বের করাই এখন জরুরি।

'মামলা দিয়ে কি হবে, আসামীদের ফাঁসি হলে মাকে পাব?'- এমন প্রশ্ন রেখে মরিয়ম বলেন, মাকে ফিরিয়ে দেন খুলনা শহর ছেড়ে দেব। তবু মাকে খুঁজে পেতে চাই।

আরও পড়ুন: স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন

উল্লেখ্য, গত ২৭ আগস্ট খুলনা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন মরিয়মের মা রহিমা। এই ঘটনায় দায়ের করা মামলায় খুলনা পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। 

ফুলপুর থানা পুলিশ লাশ শনাক্তে মরিয়ম ও তার বোন মামলার বাদীর ডিএনএ পরীক্ষার আবেদন নিয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) এই আবেদন জমা দেয়া হবে ময়মনসিংহের আদালতে। তবে পরীক্ষার ফল জানতে অপেক্ষা করতে হবে অন্তত তিন মাস।

একাত্তর/এসজে 
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর