সংঘর্ষ থামাতে গিয়ে দুই ভাই নিহত, আহত পাঁচ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৪ পিএম

মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়ে এক ইউপি সদস্যের সঙ্গে থাকা আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হেলাল মিয়া ও কাজল মিয়া। তারা ওই গ্রামের নুর মিয়ার ছেলে।

এলাকাবাসী জানিয়েছেন, স্থানীয় রাজু ও ধীরু দাসের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ধীরুর জায়গায় রাজুর লোকজন গাছ রোপণ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

খবর পেয়ে এলাকার ইউপি সদস্য মো. লুৎফুর রহমান কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। 

তখন রাজু দাশের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় ওই ইউপি সদস্যসহ সাত জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সন্ধ্যা সাতটার দিকে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলাল ও কাজল মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রেমে বাধা দেওয়ায় কলেজছাত্র খুন, গ্রেপ্তার আট

রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় বলেন, ঘটনায় জড়িত তিন জনকে পুলিশ আটক করেছে। 


একাত্তর/এসি


নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর