ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০২:১২ পিএম

নাটোরের লালপুরে রাজশাহীগামী কমিউটার ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ইমতিয়াজ আলী (২৫) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার এডভোকেট ইসাহাক আলীর ছেলে।

ঘটনা নিশ্চিত করে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. জিয়াউদ্দিন জানান, সকাল ৭ টা ৫০ মিনিটে রাজশাহীগামী কমিউটার ট্রেনে ছেড়ে যেতে শুরু করলে ছেলেটি দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করলে পা ফসকে প্লাটফর্মের নিচে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: তাড়াশে কীটনাশক পান করিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার মিহির রঞ্জন দেব জানান, ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখছে রেলওয়ে পুলিশ।


একাত্তর/জো

নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর