নোয়াখালীতে স্কুলছাত্রী হত্যার দায় স্বীকার প্রাইভেট শিক্ষকের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:০৭ এএম

নোয়াখালীতে স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যার মূল আসামি প্রাইভেট শিক্ষক আব্দুর রহিম রনি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) নোয়খালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এমদাদ আলীর আদালতে ১৬৪ ধারায় রনি জবানবন্দি দেন।

সন্ধ্যায় নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। 

পুলিশ সুপার জানান, আদালতে আসামি জানিয়েছেন গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় আব্দুর রহিম রনি অদিতার বাসায় যায়‌। এরপর গল্পের এক পর্যায়ে হেনস্তা করার চেষ্টা করে। তখন আদিতা তার ঘাড়ে ও গলায় আচড় দেয়। এরপর রনি ওড়ানা দিয়ে অদিতার হাত বেঁধে ধর্ষণের চেষ্টা করে এবং ব্যর্থ হয়। এসময় অদিতা ঘটনা সবাইকে জানিয়ে দেয়ার হুমকি দিলে রনি তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। 

উল্লেখ্য, কিছুদিন আগে রনির কোচিং সেন্টার থেকে বাদ দিয়ে অন্যস্থানে প্রাইভেট শুরু করে অদিতা। এতে ক্ষিপ্ত ছিল রনি। যদিও পরে অদিতাদের বাসায় বিভিন্ন সময় আসা যাওয়া করতো সে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুপুর দুইটার মধ্যে কোনো এক সময় অদিতার মা ঘরে না থাকার সুযোগে ধর্ষণের চেষ্টা করে রনি। কিন্তু ব্যর্থ হয়ে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে ঘটনা ধামাচাপা দিতে ঘরে থাকা ছোরা দিয়ে হাত ও গলা কেটে রাখে। একই সঙ্গে ঘরে আলমিরাতে থাকা মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখে। কিন্তু কোনো মূল্যবান জিনিস খোয়া যায়নি।

image


আরও পড়ুন: জানুয়ারি থেকে ১০ আঙুলের ছাপ নেবে ইসি

ওই দিন রাত সাড়ে ৯টার দিকে জাহান মঞ্জিলের একটি কক্ষ থেকে অদিতার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি অর্ধনগ্ন, গলা ও দুই হাতের রগ কাটা অবস্থায় বিছানায় পড়ে ছিলো। ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ তাৎক্ষনিক তিন জনকে আটক করা হয়।

এদিকে অদিতা হত্যা মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাড. শিহাব উদ্দিন শাহীন। 

তিনি বলেন, এবিষয়ে নোয়াখালী আইনজীবী সমিতি থেকে শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।


একাত্তর/এসি

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর