জমি নিয়ে বিরোধের জেরে ছেলেদের হাতে বাবা খুন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৭ পিএম

মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে পিটিয়ে ও কুপিয়ে খুন করেছে দুই ছেলে ও নাতি। 

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার উকিয়ারা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আরশেদ আলী (৬৫) ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় নিহতের ছোট ছেলে খোরশেদ আলম এবং ভাগিনা আহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছেন বড় ছেলে খবির।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে ছেলেদের সাথে আরশেদ আলীর ঝামেলা চলছিল। সম্প্রতি মসজিদের নামে ১০ শতাংশ জমি লিখে দিলে ছেলেদের সাথে বাবা আরশেদ আলীর বিরোধ চরমে পৌছায়। এনিয়ে এলাকাবাসী সমঝোতা করার চেষ্টা করলেও ছেলেরা বাবার ওপর ক্ষিপ্ত থাকে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, এই ঘটনাকে কেন্দ্র করে সকালে বাড়ি থেকে ডেকে পাশের একটি নির্জন যায়গায় দুই ছেলে এবং নাতি (ছোট মেয়ের ছেলে) লোহার হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে তাকে হত্যা করে। এসময় বৃদ্ধ আরশেদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বড় ছেলে খবির পালিয়ে গেলেও ছোট ছেলে খোরশেদ আলম এবং নাতি আহাদকে এলাকাবাসী আটক করে। 

আরও পড়ুন: কলাপাড়ায় ট্রলিচাপায় ছেলের পর আহত মায়ের মৃত্যু

এ ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/জো

বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর