পুলিশের সহায়তায় ইয়াবা দিয়ে টাকা হাতানোর অভিযোগ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৬ পিএম

পটুয়াখালীতে পুলিশে সহযোগিতায় এক অটোরিকশার চালককে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলার মির্জাগঞ্জ থানার সুবিদখালী লঞ্চঘাট সিনেমাহল এলাকায় এ ঘটনা ঘটে। আতঙ্কে স্থানীয়রা।

রোববার (২৫ সেপ্টেম্বর) পটুয়াখালী পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেছেন ভুক্তভোগী অটোচালক স্বপন ফরাজী।

অভিযোগ পত্রে উল্লেখসহ ভুক্তভোগী জানান, ওই দিন অটো থামিয়ে মনিরুল ইসলাম (কালা মনির),পল্লব ও তারিকুল ইসলাম সুজন নামে তিন জন যাত্রী ওঠেন। পরে তাকে সুবিদখালী লঞ্চঘাট সিনেমাহল এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে তারা অটোচালককে বলেন, আমাদের কাছে খবর আছে তুই ইয়াবার ব্যবসা করিস। তোর কাছে মাদক আছে।  

এমন অভিযোগ অস্বীকার করলে কালা মনির বলেন, তোকে সার্চ করবো, তোকে কিন্তু পুলিশ দিয়ে আটক করাবো। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন ওই চক্রের আরেক সদস্য মেহেদি হাসান মুবিন। 

স্বপনের অভিযোগ, এ সময়ে মনির তার পকেট থেকে তিন পিস ইয়াবা বের করে অটোর সামনে থাকা ক্যাশ বাক্সের মধ্যে রাখেন। এরপর তারা ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। 

কিন্তু টাকা দিতে অস্বীকার করায় তিনজন স্বপনকে মারধর শুরু করেন। পরে সুজন সিকদার নামে এক অটোচালককে দিয়ে ইয়াবার ভিডিও করান। 

তারপরও টাকা দিতে না চাইলে তারা মির্জাগঞ্জ থানায় ফোন দেন এবং কিছুক্ষণের মধ্যে সেখানে এসআই জালাল আহম্মেদ নামে এক পুলিশ কর্মকর্তা আসেন। 

স্বপন জানান, পুলিশের এসআই জালাল এসে আমার হাতে হাতকড়া পড়িয়ে হাসপাতাল চত্বরের একটি নির্জন জায়গায় নিয়ে যান। গিয়ে বলেন, তুমি কি করো বা না করো এটি দেখার বিষয় না। মাল (ইয়াবা) যেহেতু পেয়েছে তুমি এদের সাথে টাকা পয়সা দিয়ে মিটমাট করো। 

এরপর পুলিশ জালাল ওই তিন ব্যক্তির কাছে তাকে রেখেই চলে যান। যেতে যেতে বলেন আপনাদের (ওই তিন জন) সঙ্গে পরে দেখা করবো।

স্বপন বলেন, পরে আমি বাধ্য হয়ে পরিবারে জানাই। বড়ো ভাই আমিনুল ইসলাম ও স্ত্রী মুক্তা বেগম ১২ হাজার ২০০ টাকা নিয়ে আসে। সেই টাকা কালা মনিরের হাতে দিলে তারা আমাকে ছেড়ে দেয় এবং আবারও পুলিশের ভয় দেখায়।

অটোচালক আরও জানান, শুক্রবার বিষয়টি জানাজানি হলে ওইদিন রাতে ওই চক্রের সদস্য মুবিন আমার স্ত্রীর ফোন করে ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়াসহ নানাভাবে হুমকি দেন। 

তিনি জানান, পরে আমি কোনো কূল না পেয়ে এসপি অফিসে যাই এবং আইনি সহায়তা ও নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দিয়ে আসি।

এ ব্যাপারে সদস্য মুবিন ও মনির মুঠোফোনে জানান, এসআই জালাল যাওয়ার পরে আমরা গিয়েছি, কোনো টাকা-পয়সার লেনদেন হয়েছি কিনা আমাদের জানা নাই।

আরও পড়ুন: অবশেষে মুখ খুললেন রহিমা, বললেন অপহরণের শিকার

মির্জাগঞ্জ থানার এসআই মো. জালাল আহম্মেদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি সত্য। তবে ওই অটোচালকের কাছে কোনো মাদক ছিলো না। পরে আমি তাদের সাথে মিটমাট করতে বলে চলে এসেছি। তবে কী মিটমাট করতে বলেছেন এসেছেন এমন কোনো কথা বলেননি এসআই জালাল। তার দাবি, ওই তিন ব্যক্তি বাঁচার জন্য তার নাম ব্যবহার করছে।

এ ব্যাপারে পটুয়াখালী পুলিশ সুপার মো.সাইদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আজ একটি  লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসি

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর