হাসপাতালে ভর্তি কিশোরীকে ধর্ষণ, ওয়ার্ড বয় গ্রেপ্তার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১০:২৯ পিএম

মুন্সীগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোরীকে(১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর মা থানায় অভিযোগ দিলে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। 

শনিবার দিবাগত রাতে জেলার সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ নম্বর ওয়ার্ডে ধর্ষণের এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার যুবকের নাম মো রাজিব মিয়া (২৪)। তিনি ওই হাসপাতালে আউটসোর্সিং ওয়ার্ড বয় হিসেবে কর্মরত। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কমলাপুর গ্রামে। 

থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানিয়েছে, উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য ইছাপুরা গ্রামের ওই কিশোরী নেশা জাতীয় ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে বৃহস্পতিবার স্বজনরা তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শনিবার রাত একটা থেকে তিনটার মধ্যে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় কৌশলে ১৩নং ওয়ার্ডে গিয়ে কিশোরীকে ধর্ষণ করে।

পরে ওই কিশোরী রোববার সকালে তার মায়ের কাছে বিষয়টি জানালে তার মা সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরাকে বিষয়টি জানান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, বিষয়টি কিশোরীর মা আমাকে জানালে আমি সিরাজদিখান থানা পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ভুক্তভোগী কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সরকারি চাকরির আবেদন ফি বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।


একাত্তর/এসি

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর